ফোনে আসক্তি বেড়ে যাওয়ায় বাবা মায়ের কাছে বকুনি, অভিমানে দ্বাদশ শ্রেণীর ছাত্রী - The News Lion

ফোনে আসক্তি বেড়ে যাওয়ায় বাবা মায়ের কাছে বকুনি, অভিমানে দ্বাদশ শ্রেণীর ছাত্রী

 


দি নিউজ লায়নঃ  মোবাইল ফোনে আসক্তি বেড়ে যাওয়ায় বাবা মায়ের কাছে বকুনি খেয়ে আত্মঘাতী হয়েছে সবং এর বলপাই গ্রামের দ্বাদশ শ্রেণীর ছাত্রী মমতা মালাকার। মঙ্গলবার সন্ধ্যায় সবার নজর এড়িয়ে বাড়িতে ওড়নার ফাঁস লাগিয়ে ঝুলে পড়ে। বিষয়টি জানার পর তাকে উদ্ধার করে তার পরিবারের লোকেরা সবং গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে ডাক্তারবাবুরা দ্বাদশ শ্রেণীর ছাত্রী মমতা মালাকারকে মৃত বলে ঘোষণা করে। 


সবং থানার পুলিশ বুধবার মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় ।তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, সেই সঙ্গে তার পরিবারে শোকের ছায়া নেমে আসে। মমতা মালাকার পড়াশোনায় ভালো থাকলেও সে প্রতিদিন মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকত। যার ফলে তার বাবা ও মা তাকে বকা বকি করত। মঙ্গলবারও তার বাবা মা তাকে বকাবকি করে বলে তার পরিবার সূত্রে জানা যায়। 


তবে সে যে তার বাবা মায়ের বকুনি খেয়ে এমন ঘটনা ঘটাবে তা স্বপ্নেও ভাবতে পারেনি তার পরিবারের কেউ। যার ফলে তার বাবা-মা  শোকে একেবারে ভেঙ্গে পড়ে। মেয়ের ভালোর জন্য বেশি ফোন ব্যবহার করতে নিষেধ করেছিল বলে তার বাবা-মা জানায়। তবে সে যে এমন কান্ড ঘটাবে তা তারা স্বপ্নেও ভাবতে পারেনি । তবে ঠিক কি কারণে দ্বাদশ শ্রেণীর ওই ছাত্রী গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে তা খতিয়ে দেখার জন্য সবং থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.